শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে যুক্ত হলো নতুন ৫০ শিক্ষার্থী

July 22, 2026

বড়াল ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় এই বছর নতুন করে ৫০ জন মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী যুক্ত হয়েছে। তারা প্রতি মাসে উপবৃত্তি ছাড়াও বই ও শিক্ষা উপকরণ সহায়তা পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রী। ফাউন্ডেশনের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীর সংখ্যা ৫০০-তে উন্নীত করা।