প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। ইতোমধ্যে পাবনা ও এর আশেপাশের ১৫টি বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে। স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততায় প্রকল্পটি সফলভাবে এগিয়ে চলছে।
শিক্ষা