বড়াল ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় এই বছর নতুন করে ৫০ জন মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী যুক্ত হয়েছে। তারা প্রতি মাসে উপবৃত্তি ছাড়াও বই ও শিক্ষা উপকরণ সহায়তা পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রী। ফাউন্ডেশনের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীর সংখ্যা ৫০০-তে উন্নীত করা।